যাত্রাবাড়ীতে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০৬
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্টিল মিলে ক্রেনের তার ছিঁড়ে লোহার গার্ডারের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, জালাল (২৮), আতিক (৩১)। গতকাল ভোরে যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজ সংলগ্ন শাহরিয়ার স্টিল মিলে এ ঘটনা ঘটে। এতে আরো দুই শ্রমিক আহত হয়েছেন। পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন জানান, শাহরিয়ার স্টিল মিলে ভোরে ক্রেন দিয়ে লোহার গার্ডার সরানো হচ্ছিল। এসময় ক্রেনের তার ছিঁড়ে গেলে লোহার গার্ডারের নিচে দুই শ্রমিক চাপা পড়েন। ঘটনাস্থলে একজন শ্রমিক নিহত হন। অপর জনকে আশংকাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে।