ইউডিসির স্মরণিকা উন্মোচন
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০৭
রাজধানীর ঈসা খাঁ হোটেলে সম্প্রতি মোড়ক উন্মোচন করা হলো ইউনাইটেড ডিস্ট্রিক্ট্স ক্লাবের (ইউডিসি) প্রথম স্মরণিকা। লেডিস ক্লাবের প্রেসিডেন্ট গুলশান আনোয়ারা হক মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর কবির, ফুটবলার কায়সার হামিদ, ক্লাবের অভ্যর্থনা কমিটির আহবায়ক রাশেদ সারোয়ার, সংগীত শিল্পী উমা খান এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। মোড়ক উন্মোচন শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি