ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০৭
ডায়াবেটিস নিয়ে ভাবনার শেষ নেই। কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এ নিয়ে বিশেষজ্ঞগণ দিয়ে থাকেন নানা পরামর্শ। যেহেতু এখনও পর্যন্ত ডায়াবেটিসের কোন চিকিত্সা নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায়। আর এসব উপায় নিয়ে তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর থেকে প্রকাশিত লাইফ স্টাইল ম্যাগাজিন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনার ডায়াবেটিস বা ব্ল¬াড সুগার সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন: আপনি টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত কিনা। প্রতিদিন অন্তত ১০ মিনিট করে হাঁটুন এবং প্রতিদিন ভাত খাবার সময় অন্তত ১ টেবিল চামচ পরিমাণের রাইস কম খাওয়ার অভ্যাস করুন। এছাড়া রক্তের সুগারের পরিমাপ রেকর্ড রাখুন। আপনার ব্ল¬াড সুগার কত মাত্রার মধ্যে রাখতে চান এবং আপনার হিমোগ্ল¬বিন এওয়ানসি (HbA1c) কত রাখা উচিত তা নির্ধারণে একটি লক্ষ্য থাকতে হবে। ব্ল¬াড সুগার মনিটর করার মাধ্যমে আপনার খাদ্য গ্রহণের পরিমাণ সমন্বয় করতে হবে। রক্তের সুগার কমে গেলে দ্রুত চিনি জাতীয় খাবার গ্রহণের মাধ্যমে সুগার ঠিক করুন। বেশিক্ষণ হাইপো থাকলে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নিতে হয় তাদের সপ্তাহে কমপক্ষে ৩ দিন ব্যায়াম করা উচিত। এতে শরীরে ইনসুলিন ভালো কাজ করে। ডাক্তারের কাছে যাবার আগে অন্তত ৩ দিনের ডায়াবেটিসের নানা তথ্য সাথে নিন। যেমন: কি খাবার খাচ্ছেন, ব্ল¬াড সুগার কেমন ছিলো, ব্ল¬াড প্রেসার এবং এ সময়ের মধ্যে কোন হাইপো হচ্ছে কিনা ইত্যাদি। বছরে অন্তত একবার শরীরের জন্য প্রয়োজনীয় সবধরনের চেক আপ করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য রক্তের HbA1c কমিয়ে আনতে হবে এবং এটা যদি ১ মাত্রা কমাতে পারেন তবে চোখের সমস্যা ২১ ভাগ কমবে, কিডনি সমস্যা ৩৩ ভাগ কমিয়ে রাখা যাবে। আপনার স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করুন যা আপনার ভবিষ্যতে কাজে আসবে।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ