কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ইফতার ও দোয়া মাহফিল
পিরোজপুর অফিস ও কাউখালী সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২৩:১১
জেলার কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কাউখালীতে গতকাল রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান আমন্ত্রিতদের স্বাগত জানান। ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জেপির কেন্দ ীয় ভাইস চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি সিদ্দিকুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুল হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেপির কেন্দ ীয় সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, যুব বিষয়ক সম্পাদক ও যুব সংহতির কেন্দ ীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কেন্দ ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা সভাপতি জাকির হোসেন নসু, কৃষক পার্টির সভাপতি হারুন অর রশীদ, শ্রমিক পার্টির সভাপতি হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ছাত্র সমাজের উপজেলা সভাপতি মনজুরুল মাহফুজ পায়েল, সহ-সভাপতি জসীমউদ্দিন খোরশেদ, মঞ্জু সেনা নেতা রাজু আহমেদ, নাহিদ বাচ্চুসহ মাদ্রাসা শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবীসহ সর্বস্তরের জনসাধারণ। ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ।
দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ
এর আগে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে গতকাল কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। দুপুরে শিয়ালকাঠি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে এ ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, যুব সংহতির কেন্দ ীয় নেতা হুমায়ুন কবির তালুকদার রাজু, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, ইউপি সদস্য আবুল বাশার, ফারুক হোসেন ও মো. শাহ আলম সেপাই।
আমড়াজুড়ি হাইস্কুল মাঠে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন উপজেলা জেপি সভাপতি মাহবুবুর রহমান খান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, জেপি নেতা শাহ আলম তালুকদার, হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুস সামাদ, খান মো. বাচ্চু, ইউপি সদস্য দাউদ আলী ও ইন্দ জিত্ কুণ্ড। বিকালে কাউখালী মানিক মিয়া কিন্ডার গার্টেন প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, কৃষক পার্টির সভাপতি হারুন অর রশীদ, প্রভাষক আক্তারুজ্জামান, ইউপি সদস্য নেপাল চন্দ দে, মহিলা পার্টির সভানেত্রী জাহানারা বেগম, ইউপি সদস্য ও মহিলা পার্টির সম্পাদিকা আক্তারুন নাহার রেবা, ইউপি সদস্য বেবী বেগম, শেখ লিটন প্রমুখ। গতকাল আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী ও ভাণ্ডারিয়া সফরকালে তার সঙ্গে ছিলেন ভাণ্ডারিয়া জেপি নেতা মোশাররফ হোসেন, যুব সংহতির কেন্দ ীয় নেতা মো. কবির খান, ভাণ্ডারিয়া উপজেলা নেতা মনিরুল আহসান সরদার, ফোরকান মুন্সি, ছাত্র সমাজের নেতা শিমু আকন, আফজাল সরদার, সোহাগ সিকদার, মিরাজ সিকদার প্রমুখ।
ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, গতকাল দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ এ সময় আরো উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি কেন্দ ীয় নেতা মো. ইউসুফ আলী আকন, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি সভাপতি আব্দুল হালিম শরীফ, সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, ইউপি সদস্য মো. খলিলুর রহমান, অনামিকা সিকদার, আসমা আজিম, সালমা বেগম প্রমুখ। ত্রাণসামগ্রী বিতরণ কাজে তদারকি করেন দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ ও কর্মকর্তা কাজী আতাহার আলী।