খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

খুলনা অফিস

খুলনায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আড়াইটার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়ার কলোনি বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। সোমবার ভোরে তিনি মারা যান। নিহত খলিলুর রহমান মোল্লা দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের ওমর মোল্লার ছেলে। দিঘলিয়া থানার সাব-ইন্সপেক্টর ইমরান বলেন, খলিলুর রহমান রবিবার রাতে দেয়াড়া কলোনির পার্শ্ববর্তী বেড়িবাঁধ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

সাব-ইন্সপেক্টর বলেন, কে বা কারা খলিলুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।। তবে তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে।