রাবি ছাত্রলীগের নতুন কমিটি
রানা সভাপতি ও তুহিন সাধারণ সম্পাদক
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২৩:২১
মিজানুর রহমান রানাকে সভাপতি ও তৌহিদ আল তুহিনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে স্থান পাওয়া তৌহিদ আল তুহিন ক্যাম্পাসে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। তিনি নিজ দলের কর্মী হত্যা মামলার আসামি।
গত শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। মিজানুর রহমান রানা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক তুহিন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী।