মেহেরপুরের গাংনীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২৩:২২
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ভাই বকুল জানান, শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এনে জোড়পুকুর বাজারে গ্রাম যুবদল সভাপতি লাভলুকে (৪০) প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রসীরা।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রসীরা লাভলুকে কুপিয়ে হত্যা করে। লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হলেও কোন আসামি গ্রেফতার হয়নি।