স্টাফ রিপোর্টার, রাজশাহী
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উত্পাদন ও প্রক্রিয়াজাত করায় রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরীর বিশাল ফুড ইন্ডাস্ট্রিজকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, রবিবার নগরীর বিসিক শিল্পনগরীর বিশাল ফুড ইন্ডাস্ট্রিজে র্যাব ভ্রাম্যমাণ অভিযান চালায়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির বেশির ভাগ খাদ্যদ্রব্য উত্পাদন করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। তাদের খাদ্য উত্পাদনের জায়গাগুলোতে ময়লা দেখা যায়। খোলা জায়গায় খাদ্যদ্রব্য শুকাতে দেখা যায়। এছাড়া এ কাজে জড়িত শ্রমিকদেরও অস্বাস্থ্যকর অবস্থায় দেখা যায়। তাই প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।