রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মশালার সহযোগিতায় ছিল ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মশালা উইকিপিডিয়ার নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছবি যোগ করার পদ্ধতি, নতুন তথ্য ও তথ্যসূত্র যোগ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় রাবি উপাচার্য ড. মুহাম্মদ মিজানউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন, প্রক্টর তারিকুল হাসান, জনসংযোগ প্রশাসক ইলিয়াছ হোসেন, আরইউসিসি’র সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাংলা উইকিপিডিয়া এবং মুক্ত সফটওয়্যার বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী হাছিব এবং উইকিপিডিয়ান জাহিদ হোসাইন খান।