লেনোভো ব্র্যান্ডের পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড

প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড লেনোভো’র বাংলাদেশে অনুমোদিত পরিবেশক নিযুক্ত হয়েছে আইটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। এর ফলে এখন থেকে লেনোভো ব্র্যান্ডের আইডিয়া প্যাড নোটবুক, আইডিয়া ট্যাব ট্যাবলেট পিসি ও থিঙ্ক সেন্টার ডেস্কটপ সিরিজের বিভিন্ন মডেলের পণ্য গ্লোবাল ব্র্র্যান্ডের দেশব্যাপী শাখা অফিস ও অনুমোদিত ডিলার প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাবে। এতে করে লেনোভো’র বিশ্বখ্যাত সব প্রযুক্তি পণ্য এখন বাংলাদেশের বাজারে সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে গ্লোবাল ব্র্যান্ড কর্তৃপক্ষ। ফোন :০১৯৭৩২৫৭৯২৫, ৯১৮৩২৯১।