সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৪ হাজার ৩০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার ভোরে সাতক্ষীরার ভোমরা, পদ্মশাখরা, ঝাউডাঙ্গা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, জব্দকৃত মালামালের মূল্য ৮ লাখ ৪ হাজার ৩০০ টাকা।