দেশ সেরা বাউল আব্দুর রহমান বয়াতী
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২০:২৭
বাউলদের জীবন বুঝি এমনই হয়। জীবনের শেষ বেলায় প্রাণের আকুতি জানাতে হয় সুহূদদের কাছ থেকেই। দেশ সেরা বাউল আব্দুর রহমান বয়াতীর অসুস্থতার খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে শিল্পীকে বাঁচাতে, পাশে দাঁড়াতেই বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার একটি অংকের সাহায্য নিয়ে বাউলকে দেখতে গেলেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত দেশ বরেণ্য শিল্পী বেবী নাজনীন, চিত্রনায়ক উজ্জ্বল, চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারসহ অনেকে। শিল্পীর প্রতি এই সাহায্যের আবেদনেই শিল্পীরা মাত্র কিছুদিন আগে অসুস্থ আব্দুর রহমান বয়াতীর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান।