মৌয়ের মুন্সিয়ানা

শম্পা’র পরামর্শমতে নিজের মুটিয়ে যাওয়া আদল পরিবর্তন করে একেবারে বদলে ফেলেছেন নিজেকে তিনি অনেক আগেই। তবে মিডিয়ায় ঠিক কতটা নিয়মিত হবেন। কোনদিকে নিজের ব্যস্ততাটা বাড়াবেন তা বোঝা যাচ্ছিল না। নাচ, মডেলিং, অভিনয় তিন জগতেই যার পারদর্শিতা ঈর্ষণীয় তেমন তারকা মৌয়ের ক্ষেত্রে কিছুটা এমন সিদ্ধান্তে টালমাটাল হওয়াই স্বাভাবিক। তবে এবারের ঈদে দর্শকদের কাছে বেশ স্পষ্ট হবে যে তাদের সবার প্রিয় তারকা মৌ অভিনয়েই নিজে নিয়মিত হতে চলেছেন আবারও। তবে মজার ব্যাপার হলো, নিজের বয়সের তুলনায় একেবারে তরুণদের সাথেই জুটি বাঁধছেন তিনি। আর তাতে একেবারেই বেমানান লাগছে না যেন মোটেই। বলিউডে মাধুরী-রণবীর কাপুরের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকরা হামলে পড়ে উপভোগ করলে মৌ আর তরুণ আনকোরা ক’জন অভিনেতাদের অভিনয়ও দর্শকেরা বেশ ভালোভাবেই উপভোগ করবেন। তেমনই প্রত্যাশাতেই মূলত পরিচালকরা মৌকে কাস্ট করছেন। তেমনি এবারের ঈদের জন্য ছোট পর্দার একেবারেই অনালোচিত অভিনেতা কল্যাণের বিপরীতে কাজ করেই চমকে দিয়েছেন সকলকে। একেই হয়তো বলে মৌয়ের মুন্সিয়ানা। দেখা যাক ঈদে দর্শকদের রায় কী আসে?