তানভীর শাহীনের ‘সাথিরে’

গানের সাথে আত্মস্থতা তার দীর্ঘদিনের। সেই সূত্রেই সুদুর আমেরিকা প্রবাসে যাপন করেও একমাত্র গানের টানেই দেশে ফেরেন। গেল কয়েকমাস আগে দুটি গানের ভিডিও নিয়ে কাজ করে গেছেন। এবারে ঈদ উপলক্ষে একটি মিক্সড অ্যালবামে গাইলেন তানভীর সাথে। ‘সাথিরে’ শিরোনামের এই গানটি ‘অমিয়সুধা’ অ্যালবামে মুক্তি পেতে যাচ্ছে। ঈদ উপলক্ষে নিজের গানের কাজ প্রসঙ্গে তানভীর শাহীন বলেন, ‘দেশে এসে বেশ কয়েকটি চ্যানেলের বিভিন্ন ইন্টারভিউ পর্বে অংশ নিলাম। এ ছাড়া বেশ ক’টি চ্যানেল লাইভ কনসার্টের ব্যাপারেও কথা চলছে। এ ছাড়া ‘সাথিরে’ নামের একটি চমত্কার গানের কাজ করলাম। যা এবারের ঈদে একটি তারকাবহুল মিক্সড অ্যালবামে মুক্তি পেতে যাচ্ছে।’ উল্লেখ্য, গেল বছর ‘সখিরে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর ব্যাপক প্রচারের মাধ্যমে শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তানভীর শাহীন। তারই সূত্র ধরে নিজের গানের ক্যারিয়ার আরও সুপ্রতিষ্ঠিত করতে চান বলে তিনি জানান।