সংবাদ কণিকা
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২১:০০
ক্যান্সার শনাক্তে ছুরি
রোগীর শরীর থেকে মাত্র ৮১টি টিসুর নমুনা পরীক্ষা করে নির্ভুলভাবে ক্যান্সার নির্ণয় করতে সক্ষম হয়েছে স্মার্ট ছুরিটি। ভবিষ্যতে স্মার্ট ছুরির সাহায্যেই শনাক্ত করা যাবে ক্যান্সার টিসু। প্রচলিত ল্যাব টেস্টের চেয়ে অনেক কম সময়ে ক্যান্সার টিসু শনাক্ত করবে এই ছুরি। ছুরিটির নাম দেয়া হয়েছে ইনটেলিজেন্ট নাইফ সংক্ষেপে আইনাইফ। আইনাইফ নামের ছুরিটি তিন সেকেন্ডের মধ্যেই ঠিকভাবে শনাক্ত করতে পারে ক্যান্সার টিসু।—রয়টার্স
বায়ুমণ্ডল হারাচ্ছে মঙ্গল
মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল ক্রমেই কমে যাচ্ছে। সমপ্রতি মঙ্গলে অবস্থানরত পরাভার কিউরিওসিটির পাঠানো তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে যে দুটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের পৃথক প্রতিবেদনে জানা গেছে, বিগত চারশ’ কোটি বছর ধরেই ধীরগতিতে মঙ্গলের বায়ুমণ্ডল কমছে। নাসা এর আগেও মঙ্গলের বায়ুমণ্ডলের অবনমন পরীক্ষা করেছে বলে জানা গেছে। সত্তর দশকে মঙ্গলের বায়ুমণ্ডলের গ্যাস পর্যবেক্ষণ করা নাসার একটি বেশ গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল বলেও জানিয়েছে নাসা।¬—ইয়াহু নিউজ