বাংলালিংক থ্রিজির নেটওয়ার্ক তৈরি করছে হুয়াউই

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক থ্রিজি’র প্রস্তুতি নিতে নেটওয়ার্ককে থ্রিজি’র উপযোগী করছে। নেটওয়ার্ক সোয়াপ করতে গিয়ে তাদের খরচ হবে ৩০ কোটি ডলার। নেটওয়ার্ক আপগ্রেড করতে বাংলালিংক বেছে নিয়েছে হুয়াউই’র প্রযুক্তি। এ বিষয়ে গত রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এ বিষয়ে নেটওয়ার্ক উন্নতকরণের আনুষ্ঠানিক কাজ শুরু হবে বলে তারা জানিয়েছে। আর নেটওয়ার্ক অপগ্রেডেশনের পুরো কাজ শেষ হতে দুই বছরের মতো সময় লাগবে।