চাটমোহর ছাত্রলীগের কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ ছাত্রলীগ চাটমোহর উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে মো. আব্দুল আলিম সভাপতি ও মো. মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ব্যাপক উত্তেজনা, অবরোধ, বিক্ষোভ ও ভাংচুরের মধ্য দিয়ে শনিবার পাবনা জেলা ছাত্রলীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।