নিয়োগ

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী খলিলুর রহমান ডিগ্রি কলেজ, আমিশাপাড়া, সোনাইমুড়ী, নোয়াখালীর ডিগ্রি শাখায় (এমপিওভুক্ত) নিম্নোক্ত বিষয়সমূহে ০১ জন করে তৃতীয় শিক্ষক নিয়োগ করা হবে (সময়সাপেক্ষে নিয়োগপ্রাপ্তদের এমপিও হবে)। বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা ও মনোবিজ্ঞান। সংশ্লিষ্ট পদের জন্য অগ্রণ্য ব্যাংক, সোনাইমুড়ী, আমিশাপাড়া শাখার অনুকূলে ১০০০/- টাকার পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আবেদন করুন। —অধ্যক্ষ, ০১৭৪০৬১৮৮২৬। সিকে-১৩১৭

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক গয়হাটা শহীদ শামস্ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: গয়হাটা, উপজেলা: নাগরপুর, জেলা:টাঙ্গাইল-এর জন্য শূন্য পদে একজন নৈশপ্রহরী আবশ্যক। যোগ্যতা ৮ম শ্রেণি/ সমমান। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি ও সোনালী ব্যাংকের যে কোন শাখার ৫০০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/নগদ প্রদানসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক, ০১৭২০৫৫৩৮৯৩। সিকে-১৩১৫

নিয়োগ বিজ্ঞপ্তি: শাহপীর  কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়, খরমপুর, ডাকঘর: আখাউড়া, উপজেলা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়ার জন্য শূন্য পদে একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (সরকারি বিধিমোতাবেক) নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান এবং কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে। দরখাস্তকারী আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর জনতা ব্যাংক আখাউড়া শাখায় হিসাব নং ২৪৬৭/২ এ ৫০০/- জমা দিয়ে জমার রশিদসহ আবেদন করতে হবে।  সিকে-১৩১২