মৃত্যুর ১১ বছর পরেও...
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:২০
মৃত্যুর ১১ বছর পরেও ক্রনিয়ের পিছু ছাড়ছে না দিল্লী পুলিশ। সেই ২০০০ সালের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে এতোদিনে এসে গতকাল সোমবার চার্জশিট দাখিল করেছে দিল্লী পুলিশ।
দিল্লী কোর্টে পুলিশ বাজিকর আর সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকায় অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দাখিল করেছে। যদিও, বাকি দু’জন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হার্শেল গিবস ও নিকি বোয়ে’র নাম এই চার্জশিটে অন্তর্ভুক্ত নেই। ২০০০ সালের সেই পেপসি কাপের পর ২০০২ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান এই ক্রিকেটার।
যদিও সে সময় এই দুর্নীতির কেলেংকারিতে তত্কালীন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনসহ বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে অভিযোগ পত্রে কোন ভারতীয় ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি।
আজ থেকে ১৩ বছর আগে ২০০০ সালের মার্চ মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এক দিনের আন্তর্জাতিক ম্যাটি পাতানো ছিল বলে উল্লেখ করে দিল্লী¬ পুলিশের অপরাধ শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। পুলিশের দাবি লন্ডন কেন্দি ক জুয়াড়ি সঞ্জিব চাওলার সাথে ক্রোনিয়ের ফোনালাপ তারা বিশ্লে¬ষণ করেছে। যা থেকে অর্থের বিনিময়ে এ ম্যাচটি পাতানোর প্রমাণ পাওয়া গেছে।
যদিও প্রাথমিকভাবে ক্রোনিয়ে এ অভিযোগ অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে তদন্ত কমিশনের সামনে এ ম্যাচের কিছু তথ্য পাচারের বিনিময়ে ১৫ হাজার ডলার গ্রহণের কথা স্বীকার করেন।
ইন্সপেক্টর কেশব কুমার বলেন, ‘মোট ছয়জনকে এই কেসে অভিযুক্ত দেখানো হয়েছে। এদের মধ্যে একজন হলেন হ্যান্সি ক্রোনিয়ে।’