শফিউল আজম স্মৃতি দাবা শুরু আজ
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:২৩
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শফিউল আজম স্মৃতি জেলা দাবা চ্যাম্পিয়নশীপ আজ শুরু হচ্ছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ১৪ জন আন্তর্জাতিক রেটিং দাবাড়ুসহ মোট ৬২ জন দাবাড়ু খেলোয়াড় অংশগ্রহণ করছেন।