চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

মালতি রাণি বিশ্বাস, জীবনযুদ্ধে লড়ে লড়ে ক্লান্ত এক গৃহিণী। স্বামী সামান্য বেতনের চাকরি করতেন, তিনিও এখন অবসরে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ, সংসার চলছে একমাত্র মেয়ের সামান্য আয়ে। এ অবস্থায় মালতির শরীরে ধরা পড়েছে কিডনি রোগ। ২০০৯ সাল থেকে চলা এ রোগ এখন রূপ দিয়েছে প্রাণঘাতীতে। চিকিত্সার ব্যয়ভার সামলাতে গিয়ে বিক্রি করতে হয়েছে মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা অলঙ্কার। মালতি এখন ভর্তি গণস্বাস্থ্য হাসপাতালে, সপ্তাহে প্রয়োজন ৩ বার ডায়লাইসিসের।

এমন অবস্থায় মালতি বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন। স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : অনিল বিশ্বাস, ১২৮৫১, উত্তরা ব্যাংক, পুরানা পল্টন, রমনা শাখা। বিকাশ নম্বর: ০১৬৭২২২০৩৫৯