নাটোরে পৌর মেয়রের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ নেতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২৩:০৫
পৌরসভার দায়িত্বরত মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন। গতকাল সোমবার মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের সাথে দেখা করতে তার অফিসে যান তিনি। এ সময় মেয়র ব্যস্ত থাকায় পিয়ন তাকে অপেক্ষা করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন মেয়র কক্ষের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন।
এই খবর অফিসের সর্বত্র ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা অফিসকক্ষের সামনে বিক্ষোভ করে। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এসে প্রায় এক ঘন্টা পর মেয়রের কক্ষে তালা খুলে দেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।