কিশোরগঞ্জ প্রতিনিধি
হোসেনপুর থানার ওসি আবুল হোসেন ও এসআই রেহানুলকে ক্লোজ করা হয়েছে। তাদের পরে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। হোসেনপুর বাজারে সম্প্রতি পাটশাক কেনা নিয়ে এলাকাবাসীর সংঘর্ষকালে পুলিশ ১১ রাউন্ড টিয়ারশেল ও ১১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে ২৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
ঘটনা নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা ও অধিক শক্তি প্রয়োগের কারণে ওসি আবুল হোসেন এবং এসআই রেহানুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। তাছাড়াও দায়িত্বে অবহেলার জন্য এসআই সন্তোষ চৌধুরীকে অন্যত্র বদলি করা হয়েছে। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।