লাটিম-ঘুড়ি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৯
এই মাটিতে বন বন বন ঘুরছে লাটিম ঘুরছে
আকাশপানে রঙ বেরঙের ওই যে ঘুড়ি উড়ছে।
ঘুরছে লাটিম ঘুরতে দাও উড়ছে ঘুড়ি উড়তে দাও
ঘুরুক-উড়ুক দুজন ওরা স্বপ্ন দিক ওদের ধরা।
ওদের মতো চলতে দাও করতে দাও ঘোরা-উড়ি,
ক্ষ্যান্ত হলে থামবে লাটিম ক্লান্ত হলে নামবে ঘুড়ি।
উড়ছে ঘুড়ি পড়ছে টান এই তো ঘুড়ি নামছে,
লাটিমটাকে আন রে আন ওটাও ঘোরা থামছে।