বর্ষা মেয়ে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৯
বর্ষা এলে ফর্সা আকাশ অন্কারে ঢাকে
সূয্যিমামা যায় লুকিয়ে মেঘের ফাঁকে ফাঁকে।
আকাশ থেকে জলের ধারা কে যে করে উপুড়
বর্ষা এলে জল ছলছল বৃষ্টি টাপুর টুপুর।
ঘনকালো মেঘের ডানায় জলবালিকা নাচে
বর্ষা মেয়ে তোমার সাথে অনেক কথা আছে।
আমার কথা শুনবে যদি বৃষ্টি হয়ে এসো
ষড়ঋতুর দেশকে আমার তুমিও ভালোবেসো।