ঝালকাঠিতে ইয়াবাসহ নারী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠি হয়ে পাথরঘাটা যাওয়ার সময় ৮৬৬ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে রেনু বেগম (৪৫) নামে এক নারী। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বনফুল পরিবহনে ইয়াবাসহ ঝালকাঠি থেকে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েনের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম এই পরিবহনের গাড়িতে অভিযান চালায়। ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে গাড়ি থামিয়ে এ অভিযান চালানো হয়।