ক্যাপসন নিউজ

উন্নত সেবার জন্য ইন্টারন্যাশনাল স্টার হোটেলের মর্যাদা পেয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল। সম্প্রতি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী এ তথ্য জানান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেড সম্প্রতি সিটিগ্রুপের পক্ষে এটিএন বাংলার সাথে বিজ্ঞাপন প্রচারের চুক্তি নবায়ন করেছে। সিটি গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক জাফর উদ্দীন সিদ্দিকী, এটিএন বাংলার পক্ষে উপদেষ্টা এম শামসুল হুদা এবং অ্যাডকম লিমিটেডের পক্ষে চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী চুক্তি নবায়নে স্বাক্ষর করেন বেঙ্গল প্লাস্টিকের চুম্বক অফারের দ্বিতীয় পর্বের লটারী অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল হাউজে। প্রথম পুরস্কার হিসেবে মোটর সাইকেল পেয়েছেন কক্সবাজারের রুপন কান্তি দে, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকার মোঃ বাবর, তৃতীয় পুরস্কার পেয়েছেন রাজশাহীর মানিয়ুন রাহমান। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ডিরেক্টর হুমায়ুন কবির (বাবলু)