গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নিজেকে অনেকটা শূন্যে ছুড়ে দিয়ে হাতের সাহায্যে পায়ের পাতা স্পর্শ করার কঠিন এক কসরতের নাম অ্যাজটেক পুশ-আপ। আর এই অ্যাজকেট পুশ-আপের ক্ষেত্রে এক মিনিটে সবচেয়ে বেশি অ্যাজটেক পুশ-আপের রেকর্ডটি যার দখলে তিনি হলেন আমেরিকার ব্র্যান্ডক কলোফেলো। কিছুদিন আগে আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের জলিয়েট শহরে এক মিনিটে মোট ৩১টি অ্যাজটেক পুশ-আপ দিয়ে এই রেকর্ড গড়েন কলোফেলো।