জোকস

 বাবা :তুমি ভালো হয়ে থাকবে বলে কথা দিয়েছিলে, কিন্তু কথা রাখনি। আবার দুষ্টুমি করেছ, তাই না? ছেলে :হ্যাঁ, বাবা। বাবা :আমি বলেছিলাম, আবার দুষ্টুমি করলে মারব। ছেলে :আমি কথা রাখিনি, তুমিও কথা রেখ না।  নচ্ছার এক কাকাতুয়াকে নিয়ে ভারি বিপাকে পড়েছেন কাকাতুয়ার মালিক। একে তো কাকাতুয়াটা বাচাল, তার ওপর কাকাতুয়ার মুখে দিনরাত গালির ফুলকি ছোটে। ধরতে গেলেই ঠোকরাতে আসে। নানা রকম শাস্তি দেওয়া হলো তাকে। বাথরুমে বন্দী করে রাখা হলো, খাওয়া বন্ধ করে দেওয়া হলো, তবু সে ভদ্র হয় না। রেগেমেগে কাকাতুয়াটাকে ফ্রিজে ভরে রাখলেন মালিক। কিছুক্ষণ পর ফ্রিজ খুলতেই কাকাতুয়াটির একেবারে অন্যসুর, ‘ক্ষমা চাইছি মালিক, আর দুষ্টুমি করব না’। সন্তুষ্ট হলেন মালিক। কিন্তু ফ্রিজ থেকে তাকে বের করতেই বিগলিত হাসি হেসে প্রশ্ন করল কাকাতুয়া, ‘যা হোক, ফ্রিজের ভেতরে রাখা মুরগিটা কী অপরাধ করেছিল, জানতে পারি?’  সুমন রিফাতকে বলছে, ‘আর বলিস না, দোস্ত, মনটা খুবই খারাপ।’ রিফাত :কেন রে? সুমন :আমার ধারণা ছিল ফেসবুকে আমি যথেষ্ট মজার স্ট্যাটাস দিই। আগে আমার সব স্ট্যাটাসেই কেউ না কেউ লাইক দিত। কিন্তু আমার সর্বশেষ ২০টা স্ট্যাটাসে কেউ লাইক দেয়নি। রিফাত :আহা রে! তা, কবে থেকে তোর স্ট্যাটাসে কেউ লাইক দিচ্ছে না? সুমন :এই তো প্রায় আধ ঘণ্টা হয়ে গেল!  এক গাড়ির চাকার টায়ারে উঠে বসল পিঁপড়া। গাড়িটা হঠাত্ চলতে শুরু করল। পিঁপড়া প্রাণপণে টায়ার আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেও একসময় ব্যর্থ হয়ে পড়ে গেল রাস্তার ওপর। সাত দিন পর সে বাসায় ফিরে এলে মা জিজ্ঞেস করল, ‘তোকে না কতবার মানা করেছি! তাও আবার মেরি-গো-রাউন্ডে চড়তে গিয়েছিলি!’