কারগার থেকে হাসপাতালে সঞ্জয় দত্ত

ইয়ারওয়াদা জেলে ৪২ মাসের সাজা ভোগ করছেন সঞ্জয় দত্ত। জেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত চেকাপের সময় তার উচ্চ রক্তচাপের বিষয়টি ধরা পরে এবং ডাক্তার নির্দেশ দেন যথাশীঘ্রই হাসপাতালে স্থানান্তর করার জন্য। খুব শীঘ্রই সঞ্জয় দত্তকে ইয়ারওয়াদা জেল থেকে মুম্বাইস্থ একটি হাসপাতালে হাইপার টেনশনের চিকিত্সার জন্য প্রেরণ করা হবে। কিন্তু কবে বা কখন সঞ্জয় দত্তকে উচ্চ রক্তচাপের চিকিত্সার জন্য হাসপাতালে প্রেরণ করা হবে এর কিছুই জানা যায়নি। যদিওবা কারাগার কর্তৃপক্ষ বিষয়টি গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কারার কোনো কোনো ব্যক্তি একে স্বাভাবিক বিষয় হিসেবে দাবি করছেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিষ্ফোরণের জন্য অভিযুক্ত হয়ে ৪২ মাসের সাজা ভোগ করছেন ইয়ারওয়াদা জেলে।