আনন্দ অবসরে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:০৪
রাজধানীর বিভিন্ন ভেন্যুতে
আজকের সাংস্কৃতিক আয়োজন
জাতীয় জাদুঘর (নলিনীকান্ত ভট্টশালী কক্ষ)
২২৩টি নিদর্শনের প্রদর্শনী। চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা আর্ট গ্যালারি, ধানমন্ডি
যোগ অলটারনেটিভ আর্ট স্পেস আয়োজিত ‘চট্টগ্রাম থেকে ভিডিও আর্ট ২০১১-১৩’ ও ‘বকশির হাট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। চলবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
২৬ জন শিল্পীর ৫৫টি ছাপচিত্র নিয়ে প্রদর্শনী ‘আন্ডার প্রেসার’
অ্যাথেনা গ্যালারি, উত্তর বাড্ডা
‘ফাইন্ডিং এ ভয়েস’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনী।
স্টার সিনেপ্লেক্স
‘আয়রনম্যান থ্রি থ্রিডি’, চলবে দুপুর ২টা ১৫ মিনিটে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট।
‘জিআইজো রিট্যালিয়েশন থ্রিডি’, চলবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
তথ্য সংগ্রহ :মোস্তাফিজুর রহমান