জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের হেরোইন আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। হলিয়ারপাড়া গ্রামের আঞ্জব আলীর পুত্র মজমিল আলী (২৮) দীর্ঘদিন ধরে হেরোইনের নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে । সোমবার বিকেলে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আঞ্জব আলী পুলিশের হাতে ছেলেকে তুলে দেন। এ সময় পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ মজমিল আলীকে থানায় নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করে। পরে নির্বাহী মেজিস্ট্রেট ইউএনও হুমায়ুন কবির মাদকদ্রব্য আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওসি মাকছুদুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।