চাঁদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:০৯
দীর্ঘ দশ বছর পর ধর্ষণের দায়ে চাঁদপুরে সেলিম গাজী নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মাহবুবুর রহমান এ রায় প্রদান করেন। ২০০৩ সালে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের মমতাজউদ্দিন গাজীর ছেলে সেলিম গাজী একই গ্রামের এক মেয়েকে বিয়ের করার মিথ্যা প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তার সাথে দৈহিক সম্পর্ক হয়। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সামাজিকভাবে সেলিমকে লিপিকে বিয়ে করার জন্য বলা হলে সে তা না করে কৌশলে মেয়েটিকে চাঁদপুর এনে গর্ভপাত ঘটায়। অবশেষে একই বছরের ১জুলাই মেয়েটি বাদী হয়ে চাঁদপুর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কোর্ট মামলা তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ চার মাস তদন্তের পর একই সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ ১০ বছর বিচারের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক এ রায় প্রদান করেন।