টাঙ্গাইলে ২১ হাজার শিক্ষক বেতন পাননি

জুন মাসের বেতনভাতা না পাওয়ায় টাঙ্গাইলের বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার একুশ হাজার শিক্ষক পরিবার মানবেতর জীবন-যাপন করছেন। মঙ্গলবার টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভায় শিক্ষক নেতারা যথাসময়ে বেতনভাতা প্রদানে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন। কলেজ শিক্ষক সমিতির সম্পাদক আজাহার আলী মিয়া জানান, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনভাতা পরিশোধের কথা থাকলেও গত জুন মাসের বেতনভাতা এখনো দেয়া হয়নি।