নারায়ণগঞ্জে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় একটি পরিবহনের সুপারভাইজারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত মালেক মুন্সী বাবু (৫১) পাবনা জেলার সুজানগর এলাকার মতলেব মুন্সীর ছেলে। সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবর এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ রহিম জানান, ২০১০ সালের ১৭ জুলাই কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী মর্ডান পরিবহনের একটি বাস ফতুল্লার চাঁদমারী এলাকাতে আসলে র্যাব-১১ এর একটি টিম তল্লাশি করে। এ সময়ে বাসের সুপারভাইজার মালেক মুন্সীর কোমরে বাঁধা অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে।