দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১২
দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছাকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এসে পৌঁছে। যা গত ১৫ জুলাই থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত বছর ২ আগষ্ট ভিজিএফের চাল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছা উত্তেজিত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি সেসময় উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে নিষ্পত্তি হলেও এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের নিকট মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছার শাস্তি দাবি করে পত্র প্রেরণ করেন। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ সমপ্রতি তদন্ত শেষে বেগম ফজিলাতুন্নেছাকে তার পদ থেকে অপসারণ করে।