আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:২৪
আফগানিস্তানের পার্লামেন্টে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুজতবা পাতাঙ্গকে বরখাস্ত করেছে। দায়িত্ব গ্রহণের এক বছরের কম সময়ের মধ্যে তিনি পদচ্যুত হলেন। তিনি দেশটির অন্যতম ক্ষমতাবান নিরাপত্তা প্রধান।
মুজতবা পার্লামেন্টের নিম্ন কক্ষে আস্থা ভোটে হেরে যান। পার্লামেন্টে তার পক্ষে ৬০টি ও বিপক্ষে ১৩৬টি ভোট পড়ে। তার বিরুদ্ধে দুর্নীতি ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় অযোগ্যতার অভিযোগ আনা হয়।