বাগমারায় নেশাখোর সন্তানকে পুলিশে দিলেন পিতা
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:৫০
বাগমারায় এক নেশাখোর সন্তানকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন পিতা নওসেদ আলী। পুলিশ নেশাখোর সন্তান আশরাফুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত আশরাফুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পারদামনাশ গ্রামের নওসেদ আলীর ছেলে আশরাফুল প্রতিদিনের মত সোমবার সকালে মাদকদ্রব্য কিনতে পিতার কাছে টাকা চায়। তার পিতা টাকা দিতে অস্বীকার করলে আশরাফুল বাড়ির লোকজনকে মারধর ও জিনিসপত্র ভাংচুর শুরু করে।