চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস মুখোমুখি

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের মূল পর্বে উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ভারতের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসর বসবে ভারতে। গত সোমবার ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা করা হয়। ‘এ’ গ্রুপে রয়েছে সর্বশেষ আইপিএলের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, তৃতীয় স্থান পাওয়া রাজস্থান রয়্যালস, অস্ট্রেলিয়ার লায়ন্স পার্থ স্কোচারস ও কোয়ালিফাইং রাউন্ডের পুল-১ এর শীর্ষ দল। ‘বি’ গ্রুপে আছে সর্বশেষ আইপিএলের রানার্স-আপ চেন্নাই সুপার কিংস, অস্ট্রেলিয়ার ব্রিসবেন হিট, দক্ষিণ আফ্রিকার টাইটানস, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ এন্ড টোবাগো ও কোয়ালিফাইং রাউন্ডের পুল-২ এর শীর্ষ দল। মূল পর্বের লড়াইয়ের চারদিন আগে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ড। -বাসস