প্রিন্স উইলিয়াম দম্পতি সন্তান লাভ করায় বৃটেনের রাণীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পত্তি পুত্র সন্তান লাভ করেছেন। এ সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনের রাণী ২য় এলিজাবেথকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাণীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ব্রিটিশ রাজ পরিবারে নতুন অতিথি আগমনে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি রাজকীয় দম্পতি ও রাজ পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রসঙ্গত প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন গতকাল লন্ডনে একটি পুত্র সন্তানের জন্ম দেন। কেটের গর্ভ থেকে জন্ম নেয়া শিশুটিই হবে ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।