মাদারীপুরে হুমায়ূন আহমেদ স্মরণ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি প্রেসক্লাব মিলনায়তনে বর্ষার কবিতা পাঠ ও সাহিত্যপত্রিকা ‘রচয়িতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।