গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৪
শিশুরা যেন যখন তখন যেখানে সেখানে মল-মূত্র বিসর্জন করে অভিভাবকদের বেকায়দায় ফেলে দিতে না পারে মূলত সে কথা ভেবেই বিশ্বের অনেক দেশে শিশুদের জন্য প্রয়োজনীয় একটি পণ্যের তালিকাতেই রাখা হয় ডায়াপারকে। তবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বিশ্বখ্যাত ডায়াপার নির্মাতা প্রতিষ্ঠান হাগিস যে ডায়পারটি প্রদর্শন করেছিল সেটির প্রয়োজন কখনও কোনো শিশুর হবে বলে মনে হয় না। বিশ্বের বৃহত্তম এই ডায়াপারটি ছিল ৩.১০ মিটার (১০ ফুট ২.০৫ ইঞ্চি) দীর্ঘ এবং পাশে এটি ছিল ২.৫০ মিটার বা (৮ ফুট ২.৪ ইঞ্চি)।