জোকস

 ছেলে :বাবা, মনে আছে, তোমাকে যে কলেজ থেকে বের করে দেয়া হয়েছিল- সেই ঘটনা আমাদের একবার বলেছিলে? বাবা :হ্যাঁ, কেন? ছেলে :না, ভাবছি- ইতিহাস কীভাবে ঘুরে ঘুরে আসে?  ছিনতাইকারী :ঝটপট বলুন প্রাণ দেবেন নাকি টাকা? পথিক :প্রাণটাই নাও, টাকা দিলে এই বুড়ো বয়সে খাব কি?  অনেকদিন পর দুই বন্ধুর দেখা হলো। ১ম বন্ধু :কিরে তোর ব্যাবসা বাণিজ্য কেমন চলছে? ২য় বন্ধু :ভালোই চলছে নিচে থেকে উপরে উঠেছি। ১ম বন্ধু :কেমন? ২য় বন্ধু :আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা।  ব্যকরণ শিক্ষক :বলতো টুটুল ধ্বনি কহাকে বলে ? পল্টু :স্যার এটাতো একদম সহজ প্রশ্ন এ জগতে যার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি তাকে ধ্বনি বলে।  বিচারক : তুমি নিরীহ লোকটার গায়ে হাত তুলেছ কেন? আসামি : মাফ করবেন হুজুর! আমি মোটেও হাত তুলিনি, আমি কেবল কয়েকটা লাথি মেরেছি।