ন্যাড়া মাথার মনীষা!
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৫
মনীষাকে এর আগে কখনোই এমনভাবে দেখা যায়নি। একেবারে ন্যাড়া মাথার সাজ মনীষা শখের বসে করেছেন এমনটাও নয়। কিছুদিন আগেই তার শরীরে বাসা বেঁধেছিল মরণরোগ। নিউ ইয়র্কে দীর্ঘদিন চিকিত্সার পর এখন সম্পূর্ণ সুস্থ তিনি। রোগটি ছিল জরায়ুর ক্যান্সার। স্বাভাবিকভাবেই কোমোথেরাপির কারণে ডাক্তারের নির্দেশেই ন্যাড়া করতে হয়েছে তার মাথা। তবে ন্যাড়া করার পর পাগড়ি মাথায় কিছুদিন আগে একটি ছবি মনীষা তার টুইটার পেজে আপলোড করেছেন। তবে এবার আর কোনো পাগড়ি নয়, সাহসী মনীষা ন্যাড়া মাথার স্পষ্ট ছবিই নিজের টুইটারে আপলোড করলেন।