আজ টিভি লাইভে সমরজিত্
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৭
আজ রাতে মাছরাঙা টেলিভিশনে মান্না দে’র গান গাইবেন সমরজিত্ রায়। চট্টগ্রাম নিবাসী শিল্পী সমরজিত্ বর্তমানে দিল্লির গান্ধর্বলোক বিদ্যাপীঠে সংগীতের শিক্ষক হিসেবে কর্মরত। গজলসহ ক্লাসিক্যাল গানে তার সুনাম রয়েছে। এ ছাড়া বর্তমানে সমরজিত সারেগামা থেকে একটি হিন্দি গানের অ্যালবাম প্রকাশ করছেন। গান করেছেন বেশ কয়েকটি তামিল ও তেলেগু চলচ্চিত্রে। দেশে এসে বেশ কয়েকটি চ্যানেলে পারফর্ম করেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনে আজকের গান প্রসঙ্গে সমরজিত্ বলেন, ‘এই অনুষ্ঠানটি অরেকটা বৈঠকী ধারার। তাই ইচ্ছে আছে আমার প্রিয় তারকা মান্না দে’র গানই শুধু গাইব আজ। আর তার সুস্থতার জন্য প্রার্থনা করব। এই শোটি শেষ করে আমি পরদিনের ফ্লাইটেই দিল্লি চলে যাব।’
মাছরাঙা টিভিতে ‘তোমায় গান শোনাবো’ শিরোনামের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌশিক শংকর দাস।