মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায়
মধ্যস্থতাকারী দল চূড়ান্ত
করছেন কেরি
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:৫৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা সঠিক পথে এগিয়ে নিতে সহায়তার জন্য একটি মার্কিন মধ্যস্থতাকারী দল চূড়ান্ত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহিলা মুখপাত্র জেন সাকি সোমবার এ কথা বলেন। তবে ইসরাইলে যুক্তরাষ্ট্রের সাবেক দূত মার্টিন ইনডিককে আমেরিকার মধ্যস্থতাকারী দলের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা তিনি নিশ্চিত করেননি, আবার নাকচও করেননি। শুক্রবার আম্মানে কেরি বলেন, গত তিন বছর ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ইসরাইল ও ফিলিস্তিন রাজি হয়েছে।
ইসরাইলের প্রধান আলোচক জিপি লিভনি ও ফিলিস্তিনী আলোচক সায়েব ইরাকাত আলোচনা শুরু করতে আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন যেতে পারেন।