এসএসসির পর বিমানে ইঞ্জিনিয়ারিং

এসএসসি বা ও-লেভেল উত্তীর্ণ হওয়ার পর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরে ডিপ্লোমা করা যায়। কিন্তু বিটিইসি এডেক্সেল অনুমোদিত সার্টিফিকেটে মাত্র ১৮ মাসে এনডি (ন্যাশনাল ডিপ্লোমা) ও ১৮ মাসে এইচএনডি (হায়ার ন্যাশনাল ডিপ্লোমা) সম্পন্ন করে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সে কাজের সুযোগ পাওয়া যায়। অর্থাত্ আমাদের দেশি ডিপ্লোমার তুলনায় অনেক কম সময়েই ভালো কাজের সুযোগ রয়েছে এই সার্টিফিকেট অর্জনের পর। উড়োজাহাজের ব্যবহার যেমন দিন দিন বাড়ছে, তেমনি উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারদের চাহিদাও বাড়ছে। এই চাহিদা পূরণ করতেই প্রয়োজন উড়োজাহাজের জন্য বিশেষ প্রকৌশলী। এই বিশেষায়িত প্রকৌশলীদেরই বলা হয় এএমই বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এসএসসি বা ও-লেভেল শেষ করে ৩ বছরে এনডি ও এইচএনডি করার পর ১ বছরে করা যায় টপ-আপ কোর্স। এর মাধ্যমে অর্জন করা যায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি। আবার এইচএসসি বা এ-লেভেল শেষ করে সরাসরি ৪ বছরের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করা যায়। স্বল্প সময়ে এবং স্বল্প খরচে কোর্সগুলো সম্পন্ন করা যায় বলে কোর্সগুলো আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য উপযোগী। আবার এসব কোর্স করার সময় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগও রয়েছে। এসব চাকরির বেতনও হয় মানসম্পন্ন। ০১৯৭০৩০৬০৯২, ০১৯৭০৩০৬০৯৯ নম্বরে ফোন করে এই কোর্সের পড়ালেখা এবং কাজের সুযোগ সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। এয়ারলাইন্সের এসব চাকরিতে সফল হওয়ার জন্য একদিকে যেমন প্রয়োজন কাজের দক্ষতা, পাশাপাশি প্রয়োজন সততা, ধৈর্য প্রভৃতি গুণাবলী। আর টিমওয়ার্ক এই পেশার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এই পেশাগুলোর অন্যতম বড় একটি আকর্ষণ হচ্ছে নিয়মিত বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ, যা অন্যদের কাছ ঈর্ষার বিষয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয় কলেজ ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্রিটিশ শিক্ষাবোর্ড (BTEC Edexcel), নিউপোর্ট ইউনিভার্সিটি সিইডি-লাটভিয়া, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের স্বীকৃত অনেক কোর্সই করানো হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুত্ সুবিধা, ওয়াই-ফাই জোন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, বিদেশি বিশেষজ্ঞ উপদেষ্টা, ডিসি ১০ বিমানের সিএফ-৬ ইঞ্জিন ও বিমানের যন্ত্রাংশসমৃদ্ধ ল্যাব, রিজেন্ট এয়ারওয়েজ, বাংলাদেশ ফ্লায়িং ক্লাবের সাথে ওজেটি প্র্যাকটিক্যালের সুবিধা প্রভৃতি। যোগাযোগ :বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।