তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার

প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালার খবর

তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ এখন সারাবিশ্বে উন্মুক্ত। আমাদের দেশেও তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে চাকরির সুযোগ তৈরি হচ্ছে আগের চাইতে অনেক বেশি। এই পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিভিন্ন মেয়াদের কর্মশালা এবং প্রশিক্ষণ প্রদান করে আসছে ড্যাফোডিল গ্রুপের জবপোর্টাল জবস বিডিডটকম। এসব কর্মশালা এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পারলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এসব প্রশিক্ষণ কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন ৯১১৮৪৯৭, ০১৭১৩৪৯৩১৫৯, ০১৭১৩৪৯৩১৬২ নম্বরে ফোন করে। এ ছাড়া www.jobsbd.com ওয়েবসাইট থেকেও তথ্য জানতে পারবেন। এই লেখায় জবসবিডির কয়েকটি কর্মশালা ও প্রশিক্ষণের খবর তুলে ধরা হলো। আইটিআইএল ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও গাইডেন্স প্রোগ্রাম আইটি সার্ভিস ম্যানেজমেন্টের কাজে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি পদ্ধতি আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি (আইটিআইএল)। সময়ের চাহিদাপূর্ণ এই বিষয়ে এক্সাম গাইডেন্স প্রোগ্রামসহ ফাউন্ডেশন ট্রেনিং কোর্স চালিয়ে যাচ্ছে জবসবিডি। কোর্স করে একজন আইটি প্রফেশনাল দক্ষতার সাথে আইটি সার্ভিস ডিজাইন এবং সার্ভিস ম্যানেজমেন্ট, সার্ভিস এগ্রিমেন্ট, আইটি হেল্প ডেস্ক ম্যানেজমেন্ট প্রভৃতি কাজে দক্ষ হয়ে উঠবে। এই কোর্স করে অনলাইনে আইটিআইএল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেওয়া যাবে। সিসা প্রশিক্ষণ কোর্স আইটি অডিট বিষয়ে ক্যারিয়ার গড়ে তুলতে আপনার প্রয়োজন হবে ‘সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিসা)’ সার্টিফিকেট। এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে জবসবিডি। সিসা’র এই সার্টিফিকেট সারাবিশ্বে স্বীকৃত এবং এগুলো সিপি এবং সিপিএ’র সমতুল্য। বিশ্বের বিভিন্ন দেশে আইটি অডিট বাধ্যতামূলক। আমাদের দেশেও এটি বাধ্যতামূলক করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পথে। ৩৬ ঘণ্টার এই কোর্স পরিচালনা করবেন সিসা ও সিসিএনএ সার্টিফায়েড আরফে এলাহী মানিক। সিসিএনএ প্রশিক্ষণ সিসকো একাডেমি অব ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির সাথে জবসবিডি যৌথভাবে সিসিএনএ (এক্সাম কোড:৬৪০-৮০২) কোর্স আয়োজন করেছে। কোর্সে নেটওর্য়াক প্ল্যানিং, ক্যাবলিং, ওএসআই লেয়ার, আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, সিসকো রাউটার ও সুইচ কনফিগারেশন, ট্রাবলশুটিং প্রভৃতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। ১৪টি সেশনে ৭২ ঘণ্টা ক্লাস নেওয়া হবে। সার্টিফায়েড সফটওয়্যার টেস্টিং ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড ও জবসবিডি যৌথভাবে ‘সার্টিফায়েড সফটওয়্যার টেস্টিং ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি মেইনটেইন্যান্সে কর্মরতরা এবং কম্পিউটার বিজ্ঞান থেকে উত্তীর্ণ ডিগ্রিধারীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে।