কোটালীপাড়ায় শিশু ও নারীপাচার কর্মশালা

কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপি’র সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা অফিসের চাইল্ড সেফটি নেট প্রকল্পের আয়োজনে শিশু ও নারীপাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা। গতকাল বুধবার পল্লী উন্নয়ন একাডেমী হলরুমে এডিপি’র ম্যানেজার কাজল এ দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল।