শাহজাদপুরে ব্র্যাকের কর্মশালা

নারীদের সচেতন করে তোলার লক্ষ্যে শাহজাদপুর ব্র্যাকের উদ্যোগে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি’র আওতায় ২৫ জন নারীর মধ্যে বিভিন্ন আইনী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। এ ২৫ নারীকে মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইনসহ ৮টি আইনের উপর তাদের সচেতন করে তোলা হয়। ১২ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচি গত মঙ্গলবার শেষ হয়েছে।